বাংলাদেশ

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

আবারও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এলো রাজধানী ঢাকা। রোববার (১১ জুন) সকাল ৯টা ৫ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ১৫৭ অর্থাৎ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৫৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর।

এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব। এই শহরটির স্কোর হচ্ছে ১৫৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

Related Articles

Leave a Reply

Back to top button