বাংলাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা: প্রতিবেদন ৭ এপ্রিল

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেলে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ এপ্রিল ধার্য করেছেন আদালত।

রবিবার (২১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই (নিরস্ত্র) আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।

গত ৭ জানুয়ারি মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে। ওই দিন সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় আনোয়ার খান মর্ডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইফতেখার ফারদিন দিহানকে (১৮) একমাত্রা আসামি করে ভুক্তভোগী শিক্ষাথীর বাবা ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সে বর্তমানে কারাগারে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button