বাংলাদেশ

সাব-রেজিস্ট্রার বদলি ও পদায়নে কোটি টাকায় ডিল!

★ অনিয়মই যেখানে নিয়ম

➤ সাব-রেজিস্ট্রার বদলি ও পদায়নকে কেন্দ্র করে সামনে এসেছে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ। দুদকে লিখিত আবেদনে দাবি করা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সাব-রেজিস্ট্রারদের বদলি, পদায়ন ও দায়িত্ব বণ্টনের পুরো প্রক্রিয়ায় চলেছে বিপুল অঙ্কের টাকার লেনদেন।

এ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী রাফসান-আল-আলভি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। অভিযোগের এই নথি ঘিরে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রভাবশালী মহলের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

➤ রীতি উপেক্ষা জনপ্রশাসনে, তদবিরে চূড়ান্ত ডিসি ফিটলিস্ট!

অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে গত আট মাসে আইন মন্ত্রণালয়ের অধীন সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে এবং এ প্রক্রিয়ায় প্রভাবশালী একটি চক্র সক্রিয় রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সাব-রেজিস্ট্রারদের পছন্দের কর্মস্থলে পদায়ন দিতে ২ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি বলেও অভিযোগে বলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই টাকার একটি অংশ বিভিন্ন পর্যায়ে বণ্টন হয় এবং এর মাধ্যমে বদলি-পদায়নের পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে।

একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্যরা নিয়ম বহির্ভূতভাবে পদে বহাল থেকে এই প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের কিছু নেতা ও প্রভাবশালী মহল এই বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত। তাদের মাধ্যমেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয় এবং পরে সেই টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়।

➤ হাদি হত্যার বিচার কি তবে সাগর-রুনি মামলার পথেই?

এমন অভিযোগও রয়েছে যে, কোনো কোনো কর্মকর্তা পছন্দের পদায়ন পেতে বাধ্য হয়ে মোটা অঙ্কের অর্থ দিচ্ছেন। এতে একদিকে যেমন প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা ব্যবস্থাও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে দুর্নীতি দমন কমিশনের প্রতি।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি। ফলে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১৩ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button