স্পোর্টেইনমেন্ট

ফাইনাল থেকে চলে গেলো তামিমরা

প্রেসিডেন্টস কাপে নিজেদের শেষ দুই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে হেরে ফাইনালে খেলা থেকে ছিটকে গেল তামিম একাদশ। আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডে-নাইটের ফাইনালে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ।

গ্রুপ পর্বে দুবারের সাক্ষাতে শান্ত একাদশের বিপক্ষে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদরা। আগের দুই হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি ট্রফি নিজেদের করে নিতে চাইবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

এদিকে, বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত হয় ৪১ ওভারে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৯.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর একাদশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪০.৪ ওভারে ১৫৬ রানে অলআউট হয় তামিম ইকবালের দল।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে টপঅর্ডার তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে যায় শান্ত একাদশ। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। তারা গড়েন ৯০ রানের জুটি। এরপর সাইফুদ্দিন ও মোস্তাফিজের গতির শিকার হয়ে মাত্র ৪০ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় নাজমুলরা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান  করেন মুশফিক। এছাড়া  ৪০ রান করেন আফিফ হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button