বাংলাদেশ

হাসিনা-মোদীর বৈঠক ২৭ মার্চ

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনার জন্য আগামী ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৫ মার্চ) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মোদীর ঢাকা সফরে ভারতের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

মন্ত্রী বলেন, ‘ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বর্ডার কিলিং, পানি এবং বাণিজ্য। এসব ইস্যু নিয়ে আমাদের সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে আমাদের প্রতিদিন আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে সেগুলো মোটামুটি ঠিক হয়েছে। চুক্তিগুলো প্রয়োগে যাতে অসুবিধা না হয় এবং বলবৎ থাকে প্রধানমন্ত্রী সে বিষয়গুলো মোদীর কাছে তুলে ধরবেন। এছাড়া তিস্তা চুক্তি নিয়ে আমরা এখনও আশাবাদী।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ঢাকা সফরের কথা রয়েছে নরেন্দ্র মোদীর।

Related Articles

Leave a Reply

Back to top button