বাংলাদেশ

১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ

করোনা ভাইরাসের টিকার অগ্রাধিকার তালিকায় এবার যুক্ত হলো শিক্ষার্থীরা। ১৮ বছর কিংবা এর চেয়ে বেশি বয়সী সব শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিটিংয়ে ১৮ বছরের বেশি বসয়ী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সুরক্ষা অ্যাপে এখন পঁচিশোর্ধ্ব সবার নিবন্ধনের সুযোগ মিলছে।

কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রীদের নিবন্ধনের জন্য নতুন একটি অপশন খোলা হয়েছে।

বর্তমানে ২৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেন।

Related Articles

Leave a Reply

Back to top button