Leadভূরাজনীতি

এশীয় ভূরাজনীতিতে নতুন মোড়, ভারতে রাশিয়ার সেনাঘাঁটি

★ ভারত-রাশিয়ার ঐতিহাসিক ‌‌‌`রিলোস চুক্তি'

➤ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মোড় নিয়েছে ভারত। দীর্ঘ আট বছরের নিবিড় দরকষাকষির অবসান ঘটিয়ে রাশিয়ার সঙ্গে অত্যন্ত শক্তিশালী সামরিক লজিস্টিক চুক্তি ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট’ (RELOS) কার্যকর করেছে মোদি সরকার।

এই চুক্তির ফলে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে কোনো বিদেশি রাষ্ট্রের সামরিক উপস্থিতির অনুমতি দিল নয়া দিল্লি। ১২ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় ভারতের মাটিতে রাশিয়ার ৩,০০০ সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি অত্যাধুনিক ফাইটার জেট নামার আইনি পথ প্রশস্ত হয়েছে।

➤➤ ইউনূসের ‘গোলামী চুক্তি’তে ইরান-বাংলাদেশ সম্পর্কে ফাটল

রিলোস চুক্তি
এই চুক্তির মাধ্যমে ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনী একে অপরের সামরিক ঘাঁটি, বন্দর এবং বিমানঘাঁটি ব্যবহার করার অধিকার লাভ করল। ক্রেমলিনের মতে, এর মূল লক্ষ্য হলো উভয় দেশের সামরিক বিমানের জন্য আকাশসীমা ও অবকাঠামো ব্যবহারের প্রক্রিয়া নির্ধারণ করা। বিশ্লেষকরা একে মোদি সরকারের নেওয়া এক ‘চরম সাহসী ও ঝুঁকিপূর্ণ’ পদক্ষেপ হিসেবে দেখছেন।

কেন ভারতের মাটিতে রুশ সেনাদের সুযোগ দেওয়া হচ্ছে?
ভারতের মাটিতে বিদেশি সেনার উপস্থিতি ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির বিপরীত মনে হলেও, এর পেছনে রয়েছে গভীর কৌশলগত কারণ।

১. সামরিক সরঞ্জামের নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ
ভারতের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ রুশ বংশোদ্ভূত। এই চুক্তির মাধ্যমে জ্বালানি সরবরাহ, মেরামত এবং রক্ষণাবেক্ষণের সুবিধা পাওয়া যাবে। রুশ টেকনিশিয়ান ও সেনাদের উপস্থিতিতে ভারতের অস্ত্রাগারের সচলতা বজায় রাখা অনেক সহজ হবে।

২. ওয়াশিংটন ও ট্রাম্পের চাপের পাল্টা জবাব
রুশ তেল কেনার কারণে ভারত আগে থেকেই মার্কিন চাপের মুখে আছে। ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকির মুখে নয়া দিল্লি বার্তা দিচ্ছে যে, তারা কোনো বিশেষ ‘ব্লক’-এর অনুসারী নয়। নিজেদের জাতীয় স্বার্থে তারা যেকোনো দেশের সাথেই গভীর সম্পর্ক রাখতে সক্ষম।

৩. চীনকে মোকাবেলায় নতুন কৌশল
ভারত মহাসাগরে রাশিয়ার উপস্থিতি চীনের একচেটিয়া আঞ্চলিক প্রভাবকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। রাশিয়ার উত্তরাঞ্চলীয় সমুদ্রপথ ব্যবহারের সুযোগ পেয়ে ভারত এখন প্রশান্ত মহাসাগর থেকে আর্কটিক পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। এটি ভারতের জন্য একটি শক্তিশালী ‘পাওয়ার প্রজেকশন’ ক্ষমতা তৈরি করবে।

৪. মাল্টি-অ্যালাইনমেন্ট বা বহুমুখী পররাষ্ট্রনীতি
ভারত আমেরিকার সাথে সমঝোতা বজায় রেখেও রাশিয়ার সাথে বন্ধুত্ব গভীর করছে। এর মাধ্যমে নয়া দিল্লি প্রমাণ করছে যে তারা ‘স্ট্র্যাটেজিক অটোনমি’ বা কৌশলগত স্বায়ত্তশাসনে বিশ্বাসী। তারা পশ্চিমাদের নিয়ন্ত্রিত নেটওয়ার্কের বাইরে নিজেদের জন্য একটি বিকল্প লজিস্টিক ব্রিজ তৈরি করল।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোর জন্য ভারত মহাসাগরে এই প্রবেশাধিকার এক বিশাল কৌশলগত বিজয়। এটি মস্কোর জন্য একটি ‘নিষেধাজ্ঞা-যুগীয় গতিশীলতা চুক্তি’। এর মাধ্যমে রুশ জাহাজ ও বিমানগুলো দক্ষিণ এশীয় জলসীমায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের অপারেশনাল রেঞ্জ বৃদ্ধি করতে পারবে।

➤➤ ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে?

মস্কোর সামরিক শক্তি আর নয়া দিল্লির ভূ-রাজনৈতিক অবস্থানের এই মেলবন্ধন দক্ষিণ এশিয়ায় এক নতুন মেরুকরণ তৈরি করছে। ভারত মহাসাগরে রাশিয়ার সরাসরি উপস্থিতি পশ্চিমের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে।

যদিও এই পদক্ষেপ ওয়াশিংটনের সাথে সম্পর্কের শীতলতা বাড়াতে পারে, তবে নয়া দিল্লি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তাদের সিদ্ধান্ত কোনো বহিঃশক্তির চাপে নয়, বরং নিজেদের সার্বভৌম স্বার্থেই নির্ধারিত হবে। সূত্র: নবোদয়

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৬ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button