বাংলাদেশ

আগ্রাসন উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

আল-আকসা মসজিদ চত্বরেও দখলদার ইসরায়েলের সহিংস আগ্রাসন ছিল মঙ্গলবার ঈদের দিনও। আর তা উপেক্ষা করেই সেখানে হাজার হাজার মুসল্লি আদায় করেছেন ঈদের নামাজ। [খবর: পার্সটুডে ]

মঙ্গলবার আল আকসার জেরুজালেম আল-কুদস শহরের পুরনো অংশে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। রোববার থেকেই মুসলমানদের আক-আকসায় প্রবেশে বাধা দেয়া হয়। মসজিদ চত্বরে হামলা চালিয়ে ফিলিস্তিনি মুসলিমদের বেধড়ক মারপিটও করে ইসরাইলি সেনারা। ঈদের আগের দিন সোমবারই ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে মসজিদ চত্বরে হাজার হাজার মুসলিম প্রবেশ করেন।

গত মে মাসে পবিত্র ঈদুল ফিতরের কয়েক দিন আগে রোজার মধ্যে ইসরায়েলি সেনারা আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে গাজা উপত্যকায় দখলদারদের অভিমুখে রকেট বৃষ্টি চালিয়ে কঠোর জবাব দেয় হামাস। পরে এক সপ্তাহের বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরে বিশ্ব নেতাদের তৎপরতায় বন্ধ হয় সংঘর্ষ।

 

Related Articles

Leave a Reply

Back to top button