বাংলাদেশ

বায়ুদূষণে বিশ্বের ১০৮ শহরের মধ্যে ঢাকা আজ ১৬তম

ঢাকার বায়ুর মান আজ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার কুচিং শহর। সোমবার (৩১ জুলাই) সকাল ৯টা ২৩ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

দূষণের শীর্ষে থাকা মালয়েশিয়ার কুচিং শহরের স্কোর হলো ১৬১ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রার তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৫৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ স্কোর হচ্ছে ১৫১ অর্থাৎ লাহোরের বায়ুর মানও অস্বাস্থ্যকর। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি নাম।

তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬। ঢাকার দূষণ স্কোর হচ্ছে ৮২ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button