অন্য খবর
যুক্তরাজ্য থেকে অস্কারে যাচ্ছে ফারসি ভাষার সিনেমা ‘উইনার্স’

অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য ফারসি ভাষার সিনেমা নির্বাচন করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ-ইরানিয়ান নির্মাতা হাসান নাজের-এর তৈরি এই ছবির নাম ‘উইনার্স’।
‘উইনার্স’ সিনেমার শুটিং হয়েছে ইরানে। ছবির সংলাপের শতভাগই ফারসি ভাষার। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে স্কটল্যান্ডে।
ইরানের এক গ্রামের অভাবক্লিষ্ট মানুষের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে, যেখানে পরিবারের মুখে খাবার যোগাতে শিশুদের কঠিন পরিশ্রম করতে হয়। ‘উইনার’-এর গল্প ইয়াহিয়া এবং তার বন্ধু লায়লাকে কেন্দ্র করে, যারা একদিন মরুভূমিতে পেয়ে যায় এক মহামূল্যবান মূর্তি। ইয়াহিয়ার সিনেমাপ্রেমী বস নাসের খান, শিশু দুজনকে হারানো মূর্তিটির মালিক খুঁজতে সহায়তা করেন।
ছবিটির প্রিমিয়ার হয়েছিল এডিনবার্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে এই ছবি জিতে নিয়েছে অডিয়েন্স অ্যাওয়ার্ড।



