ভূরাজনীতি

করোনায় আক্রান্ত হাজী সেলিম

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন আছেন।

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহম্মেদ বেলাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত রোববার (২১ মার্চ) হাজী সেলিম করোনা পরীক্ষা করেন। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা করানোর হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান মহিউদ্দিন আহমেদ বেলাল।

Related Articles

Leave a Reply

Back to top button