বাংলাদেশ

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে, মাস পার না হতেই ডিভোর্স

দুই প্রেমিকাকে একসাথে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দম্পত্তির সংসার টিকলো না এক মাসও।

বলছি পঞ্চগড়ের যুবক রোহিনী চন্দ্র বর্মনের কথা। গত ২০ এপ্রিল দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর এলাকার রোহিনী চন্দ্র বর্মণ। বিয়ের মাত্র ২২ দিনের মাথায় এক স্ত্রী মমতা রানীর সঙ্গে বিচ্ছেদ ঘটল তারা।

জানা গেছে, বৃহস্পতিবার ছোট বউ মমতা রানী নিজেই রোহিনী চন্দ্র বর্মণকে ডিভোর্স দেন। মমতা রানীর পরিবারের ইচ্ছাতেই এই ডিভোর্স সম্পন্ন হয়। শনিবার বিকালে রোহিনীর বাবা যামিনী কান্ত ডিভোর্সের বিষয়টি সাংবাদিকদের জানান।

এদিকে রোহিনীর বাবা যামিনী চন্দ্র বলেন, মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে তালাক দিয়েছে। এতে আমরা অমত করিনি।

স্থানীয় সূত্র জানায়, মমতা বাবার বাড়িতে গিয়ে আর ফিরে আসেননি। পরে রোহিনীকে ডিভোর্স লেটার দেন তিনি। তবে কী কারণে বিবাহবিচ্ছেদ তা জানা যায়নি। এ নিয়ে রোহিনী ও মমতা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

মমতা রানীর ভাই পলাশ রায় বলেন, আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে আর বাড়াবাড়ি করতে চাই না। বোনের ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি। সূত্র: যুগান্তর।

Related Articles

Leave a Reply

Back to top button