ভূরাজনীতি

আ.লীগ বিএনপির বিরুদ্ধে নয়, তাদের অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়,  তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে বলে জানিয়েছেন ।

শনিবার (৩১ অক্টোবর) দলটির সাধারণ সম্পাদক নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার উদ্যাগে নব-নির্মিত পৌরপার্ক ও টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের  বলেন, রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না । বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ।

তিনি বলেন, ১৯৭৫ সালের খুনি ও এর মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়াভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহ তো হবেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ এখন শেখ হাসিনার অর্জনের কথা যেমন শুনতে চায়, তেমনি বলতেও চায়।

তিনি বলেন বিএনপি তো সেদিন দেউলিয়া হয়েছে, যেদিন তারা তাদের গঠনতন্ত্র থেকে দুর্নীতিবিরোধী ৭ ধারা বাতিল করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের দলের দায়িত্ব দিয়ে সেদিনই বিএনপি দলের অপমৃত্যু ঘটিয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button