বাংলাদেশ

৫ আগস্ট সরকারিভাবে উদযাপন হবে শেখ কামালের জন্মবার্ষিকী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী, এখন থেকে প্রতিবছর সরকারিভাবে উদযাপিত হবে।

এ জন্য প্রতিবছর ৫ আগস্ট ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’-এর জন্মবার্ষিকী উদযাপন এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের জন্মদিনকে জাতীয় ভাবে উদযাপন করতে “ক” শ্রেণীভুক্ত করনের প্রস্তাব উত্থাপন করেন। প্রতিমন্ত্রী রাসেল বলেন,আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছরই প্রথমবারের মত সরকারিভাবে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন উদযাপন করতে পেরেছি।

শহীদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ১৯৭১ এর রনাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চির তারুণ্যের প্রতীক, মায়াবী আলোয় ভরা প্রতিভাধর সরল প্রাণের একজন প্রাণোচ্ছ্বল মানুষ। তিঁনি বেড়ে উঠেছিলেন দেশ প্রেমকে বুকে ধারণ করে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে ৬ দফা ও ১১ দফা আন্দোলন ও ঊনসত্তরের গণ অভ্যূত্থানে শেখ কামাল সক্রিয় অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ছাত্র সমাজকে সংগঠিত করে, দেশ মাতৃকার মুক্তির যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর তিনি প্রতিষ্ঠা করেন “ঢাকা থিয়েটার ” এবং আধুনিক সংগীত সংগঠন “স্পন্দন শিল্পী গোষ্ঠী “। ক্রীড়া জগতের উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ” আবাহনী ক্রীড়া চক্র”।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ শেখ কামাল তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করেই ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা।

Related Articles

Leave a Reply

Back to top button