বিশ্ব

২০২১ সালের আগে মিলবে না করোনার টিকা: ডব্লিউএইচও

২০২১ সালের প্রথম চার মাসের আগে করোনার টিকা পাওয়ার প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান। তথ্যসূত্র: আল জাজিরা।

গতকাল বুধবার, রায়ান বলেছেন- করোনার টিকা আবিষ্কারের ক্ষেত্রে আমরা ভালো উন্নতি করছি। বেশ কয়েকটি টিকা তৃতীয় ধাপে আছে, ট্রায়াল চলছে। এগুলোর একটাও এখনও ব্যর্থ হয়নি। সবগুলোই মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম।

তিনি বলেন, কিন্তু প্রকৃত সত্য হলো- এই টিকাগুলো বিশ্বব্যাপী সহজলক্ষ্য হতে ২০২১ সালের প্রথম অংশ লেগে যাবে। এরপর হয়তো দেখবো যে, বিশ্বের সকল মানুষই করোনার টিকা পাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button