স্পোর্টেইনমেন্ট

হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো টাইগাররা

স্কটল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড বা বাছাই পর্বের প্রথম খেলায় টাইগাররা হেরেছে ৬ রানে।

রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

স্কটল্যান্ডের দেয়া ১৪১ রানের লক্ষ্য টপকাতে গিয়ে শুরু থেকেই ধুঁকেছে টাইগার ব্যাটাররা। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার সাজঘরে ফেরেন সমান ৫ রান করে।

এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিলে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন স্কটিশ বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কাছে।

সাকিব বাজে শটে সাজঘরে ফেরেন ২৮ বলে ২০ রান করে। এরপর মুশফিকুর রহিম বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩৮ রান করে অভিষিক্ত গ্রেভসের বলে।

আফিফ হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১২ বলে ১৮ রান করে ফেরেন সাজঘরে। নুরুল হাসান সোহানের বাউন্ডারি হাঁকানোর নেশা কাল হয়েছে। ২ রান করে ফেরেন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে।

শেষ ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ একটা ছয় হাঁকিয়ে স্বপ্ন দেখালেও সেই ছয় মারতে গিয়েই কাটা পড়েন বাউন্ডারিতে। জয় পেতে শেষ ওভারে বাংলাদেশের লাগত ২৪ রান। শেষ ওভারে ১৭ রান তোলেন সাইফউদ্দিন ও শেখ মেহেদী।

স্কটল্যান্ডের হয়ে ব্রাড হোয়েল ৩টি এবং ক্রিস গ্রিভস দুটি উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট পেয়েছেন জশ ডেভি মার্ক ওয়াট শিকার করেন একটি করে উইকেট।

আর বাংলাদেশের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদী, ১৭ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব। সাইফউদ্দিন ও তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট। শেষ ওভারে মোস্তাফিজ তুলে নেন ২ উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button