অন্য খবর

সালমান, অজয় ও অক্ষয়ের বিরুদ্ধে মামলা

২০১৯ সালের হায়দরাবাদে গণধর্ষণের ঘটনার জের ধরে মামলা দায়ের করা হয়েছে বলিউড সুপারস্টার সলমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগনসহ ভারতের মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৯ সালে হায়দরাবাদে চার পুরুষ মিলে এক মেয়েকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে হত্যা করে। সে সময় সামাজিক মাধ্যমে অনেকেই এ নৃশংস ঘটনার প্রতিবাদ জানান।

সেসময় বলিউডের এই তারকারাও নেট দুনিয়ায় ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু এর মধ্যে অনেক তারকা মেয়েটির পরিচয় প্রকাশ করেছিলেন। আর তাই এসব তারকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বলিউড তারকাদের পাশাপাশি এই তালিকায় দক্ষিণী তারকাদের নামও আছে।

দিল্লির উকিল গৌরব গুলাটি সবজিমান্ডি পুলিশ থানায় ভারতীয় পেনাল কোড ধারা ২২৮ এ-এর অধীনে মামলাটি করেছেন।

গৌরবের অভিযোগ, ভারতীয় তারকারা আইন ভেঙে ধর্ষণের শিকার মেয়েটির পরিচয় সামনে এনেছেন। গৌরব গুলাটি তার অভিযোগপত্রে এই তারকাদের দ্রুত গ্রেপ্তারের জন্যও দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button