বাংলাদেশ
সংসদের আলোকসজ্জা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের আলোকসজ্জা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে প্রবেশ করে প্রায় আধাঘণ্টা তিনি সংসদ এলাকায় ঘুরে ঘুরে আলোকসজাজা দেখেন।
এ সময় তিনি নিজের মোবাইলে আলোকসজ্জার স্থিরচিত্র ধারণ ও ভিডিও করেন।
এ সময় সংসদের উপবিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বেশ কয়েজন রাষ্ট্রপ্রধানও বাংলাদেশের এই আয়োজনে অংশ নিয়েছেন। এ উপলক্ষে বর্ণিলভাবে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে।



