অন্য খবর

শাহরুখের পর এবার করোনায় আক্রান্ত হলেন ক্যাটরিনা

শাহরুখ খানের পর করোনায় আক্রান্ত হলেন, ক্যাটরিনা কাইফ।

হঠাৎ করে আবারও বলিউডে। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছে করোনায়। সম্প্রতি শাহরুখ খান করোনায় আক্রান্ত হয়েছেন। সেই খবরের রেশ কাটতে না কাটতেই খবর এলো ক্যাটরিনার। করোনা পজিটিভ হওয়ার কারণে নাকি তিনি আরব আমিরাতে আইফা অ্যাওয়ার্ডে যাননি।

গত বছর এপ্রিলেও করোনা আক্রান্ত হয়েছিলেন ক্যাটরিনা। এ নিয়ে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হলেন তিনি।

জানা গেছে, এ মুহূর্তে করোনা আক্রান্ত শাহরুখ, ক্যাটরিনার পাশাপাশি আদিত্য রায় কাপুর আর কার্তিক আরিয়ান করোনায় আক্রান্ত।

মূলত করণ জোহরের জন্মদিনের পার্টি থেকে ফেরার পর তারাকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। করণ জোহরের সেই পার্টি থেকে আসার পর শাহরুখ খান, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুরের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ক্যাটরিনাও উপস্থিত ছিলেন করণ জোহরের জন্মদিনের পার্টিতে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে বলিউডে এখন সকলের করোনা ছড়িয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিনের বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন করণ। জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা। করণ জোহরের জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর: সূত্র: হিন্দুস্তান টাইমস।

Related Articles

Leave a Reply

Back to top button