অন্য খবর

লাইভে এসে অঝরে কাঁদলেন সুবাহ, দিলেন ইলিয়াসের গোপন তথ্য

বিগত কয়েকদিন থেকে আলোচনায় সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইন ও নায়িকা সুবাহ শাহ হুমায়রা দম্পত্তি। গেল বছরের ১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন সংসারে ঝামেলা শুরু হয়। একজন অন্যজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলতে থাকেন।

এমন অবস্থায় মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এসে গায়ক ইলিয়াসের বিচারের দাবি জানালেন সুবাহ।

লাইভে তিনি অঝরে কাঁদেন । সে সময় তিনি জানান তার ও ইলিয়াসের সম্পর্কের কথা। সুবাহ বলেন, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে, মারধরও করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে(ইলিয়াস) বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি, বিচার চাই।

বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।

লাইভে সাক্ষী হিসেবে ছিল তার বাসার খালা (কাজের মানুষ) ও গায়ে হলুদে তোলা ছবির ফটোগ্রাফার এবং তার আইনজীবী।

Related Articles

Leave a Reply

Back to top button