বাংলাদেশ

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা-আড়াইটা

রমজান মাসে ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেন, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিঃ হতে ১টা ৩০ মিঃ পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯টা ৩০ হতে দুপুর ২টা ৩০ পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

যোহরের নামাজের জন্য ০১টা ১৫ মিনিট হতে ০১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে রমজান শুরু হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button