অন্য খবর

মেয়েকে কোলে নিয়ে কাজে ফিরলেন তিশা

আবারও কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

রোববার ‘মুজিব’ সিনেমার কাজে অংশ নিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী মেয়েকে সঙ্গে নিয়ে আসেন।

ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নুসরাত ইমরোজ তিশা। মেয়ে ইলহামকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

তিনি লিখেছেন, ‘ইলহাম তার মায়ের কাজে যাচ্ছে। আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রথম কাজ হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং দিয়ে কাজ শুরু করলাম।’

এ ছাড়া মা দিবসে ঘরে বাইরে কাজ করা সব মাকে শুভেচ্ছা জানান এ অভিনেত্রী।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে সিনেমাটি। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

Related Articles

Leave a Reply

Back to top button