বাংলাদেশ

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মন্ত্রীদের শোক

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হকের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক:

সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী এবং সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল-হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর:

সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শনিবার (২৪ অক্টোবর) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রফিক-উল হক ছিলেন অত্যন্ত দক্ষ আইনজীবী।

নব্বই দশকের প্রথম দিকে আমি যখন নারী ও শিশু পাচার রোধে কাজ করতাম, বিশেষ করে শিশুদের উটের জকি হিসেবে ব্যবহার বন্ধে আমার আন্দোলনে আইনজীবী রফিক-উল হক সহযোগিতা করেছিলেন।

ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র শোক:
প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
বাণিজ্যমন্ত্রী আজ এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকাবার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক নক্ষত্র। তিনি দেশের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। নিজ কর্মগুণেই বিজ্ঞ এই আইনজীবী দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো।
উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল হক আজ সকালে রাজধানীর আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মন্ত্রীদের শোক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আজ এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকাবার্তায় আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক নক্ষত্র। তিনি দেশের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। নিজ কর্মগুণেই বিজ্ঞ এই আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো।

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক:

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ব্যারিস্টার রফিক-উল হক এ দেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় তার অনবদ্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। আইন পেশায় সাহসী ও দৃপ্ত পদচারণার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন সমান অনুরাগী। তার মতো প্রাজ্ঞ আইনজীবীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ, আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার রফিক-উল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button