বাংলাদেশ

বঙ্গবন্ধু হত্যা: দ্রুত কমিশন গঠনের সুপারিশ

১৯৭৫ সালের ১৫ আগস্ট আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের জন্য একটি জাতীয় কমিশন গঠনের যে ঘোষণা দিয়েছে সরকার তা দ্রুত শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার (৩১ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের সেই নৃশংস হত্যার পেছনে কারা ছিলেন। হত্যায় অংশগ্রহণকারী ছাড়াও মদদদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজতে জাতীয় তদন্ত কমিশনের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু এটা যেন আমলাতন্ত্রের বেড়াজালে আটকা না পড়ে। দ্রুত কমিশন গঠন করে তদন্ত করার সুপারিশ করেছে কমিটি।

Related Articles

Leave a Reply

Back to top button