বাংলাদেশ

বই মেলা দুই সপ্তাহের, পরিস্থিতি বুঝে সময় বাড়তে পারে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে একমাসের পরিবর্তে দুই সপ্তাহের জন্য করা হয়েছে এবারের বইমেলা। তবে  পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে মেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রতিবছর তিনটা থেকে বইমেলা শুরু হতো। কিন্তু এ বছর যেহেতু আমাদের সময় কম, ১৫ দিনের মেলা, সেজন্য আমরা ২টা থেকে মেলা শুরু করবো। তবে ছুটির দিনে বরাবরের মতো ১১টা থেকে মেলা শুরু করবো।

এবার বই মেলা অনুষ্ঠিত হচ্ছে সাড়ে সাত লাখ স্কয়ার ফুট জায়গাজুড়ে । শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা মঞ্চের। সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিশুরা খেলাধুলা করতে পারবে। প্রতিবারের মতো বইয়ের মোড়ক উন্মোচনের জন্য রাখা হয়েছে মঞ্চ।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন।

এবার বইমেলার প্রতিপাদ্য ‘কোভিডমুক্ত বাংলাদেশ চাই’।

Related Articles

Leave a Reply

Back to top button