বাংলাদেশ

পি কে হালদারের বান্ধবী ৩ দিনের রিমান্ডে

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) মামলার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদারতে তাকে নেয়া হয়। এরপর দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন তার তিন দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে বুধবার সকালে রাজধানরি ধানমন্ডি থেকে অবন্তিকা বড়ালকে গ্রেফতার করা হয়।

পিকে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের ঘটনায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিডেটের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৩ পরিচালকের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে পিকে হালদারের মা, স্ত্রী ও ভাইসহ ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ, সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেন আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button