বাংলাদেশ
নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টা এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার জানান, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।



