বাংলাদেশবিশ্ব

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি বিগান

আগামী ১৪ অক্টোবর তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন, যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই. বিগান।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন এবং ১৬ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের বিষয়টি পুনির্নিশ্চিত করবেন।

সফরকালে ডেপুটি সেক্রেটারি বিগান একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়সহ কোভিড-১৯ মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়া দিল্লিতে পৌঁছাবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

Related Articles

Leave a Reply

Back to top button