বাংলাদেশ

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে ধাপে ধাপে হবে পৌরসভা নির্বাচন। এবং নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে ।

সোমবার (২ নভেম্বর) বিকালে, সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফেংয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা।

সিইসি বলেন, ‘আমরা আশা করি, পৌরসভার সাধারণ নির্বাচন মে মাসে মধ্যে সম্পন্নে করা যাবে। এগুলো ধাপে ধাপে করা হবে। ধারণা করা হচ্ছে ৫টি ধাপে নির্বাচনগুলো শেষ করা যাবে।’

নুরুল হুদা বলেন, ‘আজকে আমরা মিটিং করেছি। এরমধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো পরিচালনা করা, সিডিউল তৈরি করার মতো প্রস্তুতি আমাদের আছে।’

তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনগুলো ইভিএমে হবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচনের সবগুলো ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক করা যেতে পারে। এনআইডির ডিজি যদি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে যদি মনে করেন, তার ক্যাপাসিটি আছে মনে হলে হয়তো কিছু নির্বাচন ইভিএমে করবে।’

সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের এই সময়ের পৌরসভা খালি হবে ২০ টির উপরে।

Related Articles

Leave a Reply

Back to top button