বাংলাদেশ

টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয়ের পর এক বার্তায় এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সিরিজ জেতায় বাংলাদেশ আইসিসির বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে।

এর আগে, চট্টলার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাসের পঞ্চম ওয়ানডে শতক ও মুশফিকুর রহিমের ৮৫ রানে ভর করে ৩০০ পার করে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ৩০৬ রান। লিটন করেন ১৩৬।

জবাবে ব্যাটিং করতে নেমে, শুরু থেকেই টাইগারদের পেস তোপে ২১৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

Related Articles

Leave a Reply

Back to top button