স্পোর্টেইনমেন্ট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। শুক্রবার (১৬ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়) হারারে স্পোটিং ক্লাব গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

এদিন টসে জিতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন টেইলর।

এদিকে ওয়ানডে সিরিজ শুরুর আগ মুহূর্তে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন দলের অন্যতম প্রাণভোমরা মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের আগে রুবেল হোসেন ও টি-টোয়েন্টির জন্য শামীম হোসেন জিম্বাবুয়ে পৌঁছেছেন। তবে প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা হয়নি রুবেলের। অন্যদিকে অনুশীলনে পায়ে চোট পেয়ে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। মুশফিকের জায়গায় একাদশে ফিরেছেন মোহাম্মদ মিঠুন।

Related Articles

Leave a Reply

Back to top button