বাংলাদেশভূরাজনীতি

জাতীয়তাবাদী ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন, মহানগর উওর ছাত্রদলের দলের দপ্তর সম্পাদক তানভীর আহম্মেদ খান ইকরাম।

শনিবার ৫ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে ছাত্রদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানান,সব কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ভেঙে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button