বিশ্ব

জাতিসংঘে কোরআন হাতে নিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতিবাদ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জাতিসংঘে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে কোরআন হাতে নিয়ে ভাষণ দিয়েছেন। 
কোরআন হাতে নিয়ে এ গ্রন্থের অবমাননার নিন্দা জানান তিনি। সম্প্রতি সুইডেনে বেশ কয়েকবার প্রকাশ্যে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট রাইসি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধর্মের প্রতি শ্রদ্ধা জাতিসংঘের এজেন্ডায় গুরুত্ব পাওয়া উচিত। এবং প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এই অঞ্চলের অন্যান্য দেশের নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে তেহরান।
তিনি বলেন, যারাই বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেবে তাদের স্বাগত জানানো হবে। স্বাধীন ও শক্তিশালী প্রতিবেশীর মাধ্যমে পুরো অঞ্চলে সুযোগ তৈরি হবে বলেও বিশ্বাস করেন ইরানের প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধকে সমর্থন করে না ইরান। এই সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ।

Related Articles

Leave a Reply

Back to top button