অন্য খবর

চতুর্থ ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

ইসরায়েলের অর্থমন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান, করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ নেওয়ার পরও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র: রয়টার্স।

শনিবার তিনি পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘আমি ভালো আছি এবং আগামী কয়েক দিন আইসোলেশনে থাকব।’

এর আগে, গত ১০ জানুয়ারি ইসরায়েলের অর্থমন্ত্রী লিবারম্যান করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে ইসরায়েলে দৈনিক সংক্রমণ নতুন উচ্চতায় পৌঁছেছে। মহামারি মোকাবিলায় জারিকৃত কড়া বিধি-নিষেধের কারণে অনেক কর্মচারী আইসোলেশনে আছেন এবং গ্রাহকরা বাড়ি থেকে বের হতে না পারায় ব্যবসায়ীরাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button