বাংলাদেশ

কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম-সচিবের বিরুদ্ধে মামলা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে, ভুয়া ভাউচার তৈরি করে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

দুদক সূত্রে  জানা গেছে, ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের মে থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে ছিলেন। সেই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত বাজারদরের চেয়ে অধিক দামে জিনিসপত্র ক্রয় করেন এবং ভুয়া বিলের মাধ্যমে টাকা উত্তোলন করেন।

কর্মশালা আয়োজন ও জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগে চলতি বছরের শুরুতে ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন ড. আশরাফুন্নেছাকে জিজ্ঞাসাবাদও করেন।

Related Articles

Leave a Reply

Back to top button