অন্য খবর

কানের লালগালিচায় কালো ধোঁয়া

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এবার হটাৎ করেই কালো ধোঁয়া।

উৎসবের ৬ষ্ঠ দিন (২২ মে) বিকেলে চোখে পড়ে অন্যরকম এ দৃশ্য। ব্যাতিক্রম এ উদ্যোগের মাধ্যমে প্রদর্শনী তুলে ধরা হয়েছে ফ্রান্সের নারীবাদী আন্দোলনকারীদের গল্প।

দেখা যায়, নারীবাদী আন্দোলনে যুক্ত ১০ সদস্য একটি লম্বা ব্যানার ধরে একহাতের মুঠো উঁচু করে দাঁড়িয়েছিলেন। ব্যানারে দেখা গেছে ১২৯ জন নারীর নাম, যারা গৃহনির্যাতনের কারণে মারা গেছেন। তাদের মধ্যে চার জন আরেক হাতে কালো ধোঁয়া উড়িয়ে দেন। ফরাসি দম্পতি মারি পেরেনেস ও সাইমন দ্যঁপারদো পরিচালিত ‘ফেমিনিস্ট রিপোস্ট’ প্রামাণ্যচিত্রে নারীবাদী আন্দোলনকারীদের গল্প তুলে ধরেন।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পালে দে ফেস্টিভাল ভবনের সাল বুনুয়েল প্রেক্ষাগৃহে স্পেশাল স্ক্রিনিং শাখায় দেখানো হয় এটি।

ফ্রান্সের দশটি শহর ঘুরে ‘ফেমিনিস্ট রিপোস্ট’ প্রামাণ্যচিত্রের দৃশ্যধারণ করেছেন তারা। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ২৭ মিনিট।

Related Articles

Leave a Reply

Back to top button