বাংলাদেশ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর।

জানা যায়, গতকাল (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

আজ (১৭ জানুয়ারি) সকালে এ খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

মূলত জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য নূর নমুনা জমা দেন। তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোলাম কুদ্দুছ বলেন, ‘নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনও জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর।

Related Articles

Leave a Reply

Back to top button