অন্য খবর

কমলো বুস্টার ডোজের বয়সসীমা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনার সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। বলেন, এখন থেকে ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেয়া হবে।

এ মুহূর্তে টিকার কোনো ঘাটতি নেই বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরও বলেন, আমরা মানুষকে মাস্ক পরতে বলি, তাদের এবং দেশের জন্যই বলি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি এভাবেই বাড়তে থাকে তাহলে হাসপাতালের সক্ষমতা পূর্ণ হয়ে যেতে বেশি সময় লাগবে না। এটা উদ্বেগজনক।

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে দেশে বুস্টার ডোজ দেয়া শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button