অন্য খবর

করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল

এবার করোনা আক্রান্ত হলেন বলিউড নায়িকা কাজল। তিনি নিজেই তার মেয়ে নাইসা দেবগনের ছবিসহ তার কোভিড-১৯ রোগ নির্ণয়ের খবর জানিয়েছেন। এই বলিউড অভিনেত্রী লিখেছেন ‘কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, লিখেছেন তার মেয়েকে মিস করছেন।’

বর্তমান পরিস্থিতি  ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল বিনোদন জগতে। শুরু হয়েছিল একে একে সিনেমার শুটিং ও নানান ইভেন্টের কাজ। চিরচেনা রূপে ফিরতে চলেছিল বলিউড পাড়া। কিন্তু করোনা সতর্কতা বিধি লংঘন এবং অসতর্কতার ফলে আবারও যেন ফুটে উঠেছে পুরনো ছবি।

বলিউড অভিনেত্রী তানিশাও নিজের সোশ্যাল মিডিয়ায় তার করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছিলেন। নিজেকে রেখেছেন আইসোলেশনে।

Related Articles

Leave a Reply

Back to top button