বিশ্ব

ইউক্রেনে হামলা বন্ধে ৩ শর্ত রাশিয়ার

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনে হামলা বন্ধে ৩ শর্ত জানিয়েছেন। তিনি টুইটারের মাধ্যমে এ ৩ শর্ত জাানান। [ সূত্র: বিবিসি ]

যেকোনো মুহূর্তে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পেসকভ বলেছেন, প্রথমত, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে স্বীকার করে নিতে হবে। দ্বিতীয়ত, লুহানস্ক ও দোনেত্স্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে। তৃতীয়ত, ইউক্রেনকে অবশ্যই তার সংবিধানে পরিবর্তন আনতে হবে এবং কোনো ধরনের জোটে (যেমন ন্যাটো) যোগদানের অভিপ্রায় থেকে সরে আসতে হবে।

পেসকভ বলেন, এই শর্তগুলো মেনে নিলে যেকোনো মুহূর্তে ইউক্রেন অভিযান বন্ধ করবে রুশ বাহিনী এবং ভবিষ্যতে ইউক্রেনের কোনো অংশ দাবি করবে না।

Related Articles

Leave a Reply

Back to top button