বিশ্ব

আফগান জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

তালেবানে হাতে কাবুল নিয়ন্ত্রণে যাওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি আফগান জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তবে কোষাগার থেকে গাড়ি ও ব্যাগভর্তি ​টাকা নিয়ে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই প্রেসিডেন্ট প্যালেসের নিরাপত্তায় নিয়োজিতদের অনুরোধে দেশ ছেড়েছেন তিনি। জীবনের কঠিন এক সিদ্ধান্ত হলেও লাখ লাখ মানুষের জীবন রক্ষার স্বার্থে দেশ ছেড়েছেন বলেও এক টুইটবার্তায় এসব কথা জানিয়েছেন আশরাফ গনি।

প্রায় দুই দশক অবস্থানের পর মার্কিন ও ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার ঘোষণার পর থেকেই জোরালো হতে থাকে তালেবানের কাবুল দখলের তোড়জোড়। অবশেষে কাবুলে ঢুকে পড়লে দেশ ছেড়ে পালান সাবেক প্রেসিডেন্ট গনি।

Related Articles

Leave a Reply

Back to top button