বিশ্ব

সরকারি টাকায় নাস্তা করায় তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে বিপাকে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। সূত্র: দ্য হিন্দু।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কেসারান্তায় প্রতি মাসে এ বাবদ ৩০০ ইউরো খরচ করা হয়েছে। ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ট্যাবলয়েডে এই খবর প্রকাশ হওয়ার পরেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। পরে এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

পুলিশ বলছে, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ মিটিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ফিনল্যান্ডের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগে, সরকারি টাকায় প্রধানমন্ত্রী তার নিজের ও পরিবারের সকলের নাস্তার বিল কেন মেটাবেন। যদিও প্রধানমন্ত্রী সানা মেরিন দাবি করেন, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন।

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মেরিন। তিনি স্বচ্ছ ব্যক্তিত্ব ও কাজের মানুষ হিসেবে বেশ পরিচিত।

Related Articles

Leave a Reply

Back to top button