বাংলাদেশ
আবদুল গাফফার চৌধুরী হাসপাতালে ভর্তি

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে নিউমোনিয়াজনিত কারণে আবদুল গাফফার চৌধুরীকে নর্থ পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগলেও প্রতিদিন নিয়মিত লিখে যাচ্ছেন তিনি।



