শহীদ জয়দ্বীপ দত্তের প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে শহীদ জয়দ্বীপ দত্ত চৌধুরী বাপ্পী স্মৃতি চত্বরে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জগন্নাথ হলের প্রভোস্ট ড. মিহির লাল সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২১ জানুয়ারি দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অভ্যন্তরে শহীদ হন মেধাবী ছাত্র জয়দ্বীপ দত্ত। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জয়দ্বীপ তৎকালীন সরকারের রোষানলে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি বরিশালে। ছাত্রলীগের রাজনীতি ও সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।



