বিশ্ব

৩১ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বাড়ালো ভারত

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের মেয়াদ আবারো বাড়িয়েছে ভারত।

গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা ছিল। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নতুন করে সেই মেয়াদ আরও বাড়িয়েছে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের সঙ্গে দেশটির ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। বর্তমানে ভারতের সঙ্গে ২৭টি দেশের এয়ার বাবল চুক্তি রয়েছে। প্রতিবেশি দেশ বাংলাদেশ ছাড়াও ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতো কয়েকটি দেশ এই চুক্তির আওতায় রয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে ভারতে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। তবে ২০২০ সালের মে মাস থেকে ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু আছে।

আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকলেও চালু থাকছে আন্তর্জাতিক পণ্য পরিবহণ ব্যবস্থা। খবর: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Back to top button