সর্বশেষসারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকে তল্লাশি: ৫ কোটি টাকার হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এই হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। সোমবার (২৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ।

তিনি জানান, রাত সোয়া ১টার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা হেরোইন, ৮টি ইঞ্জেকশন ও ৪২টি অ্যাম্পলও জব্দ করেছেন তারা। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী। পুলিশ কর্মকর্তা আরও জানান, অভিযানে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়। আজ বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button