
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতির খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রস্তাবিত এই নীতিমালায় কোটার হার কমিয়ে ৭ শতাংশ রাখা হয়েছে এবং বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে।

