ভূরাজনীতি

পটুয়াখালী-১ উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সদস্য শাহজাহান মিয়া ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি (পটুয়াখালী-১) শূন্য হয়। এর দু’দিন পর ২৪ অক্টোবর আসনটির উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফশিল অনুযায়ী পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ২৬ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Back to top button