বাংলাদেশ

শান্তি রক্ষায় মালি গেলেন ১৪০ পুলিশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে পশ্চিম আফ্রিকার দেশ মালি গেছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য।
শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি নামের মিশনে যোগ দেবেন তারা।
তিনি আরও জানান, শুক্রবার (৩ মার্চ) বিশেষ ফ্লাইটে করে মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ১৪০ পুলিশ সদস্য। ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) এর নবম রোটেশনের ৭০ জন রয়েছেন। একই সঙ্গে ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (বিএএনএফপিইউ-২) এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করে।

Related Articles

Leave a Reply

Back to top button