বাংলাদেশভূরাজনীতি

ঢাকায় ১৪ দলের সমাবেশ আজ

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র’ প্রতিরোধে আজ (১৯ ডিসেম্বর) সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখাচিরন্তন প্রাঙ্গণে এ সমাবেশ করবে তারা।

এর আগে, গত ১৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয় ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে থেকে তিনি সমাবেশ সফল করতে নানান দিক নির্দেশনা দেন।

তিনি সমাবেশে ৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের বক্তব্য শেষ করতে অগ্রিম অনুরোধ জানিয়েছিলেন। সেসঙ্গে সমাবেশের মঞ্চে ১৪ দলের ১৪ জন নেতা উঠবেন জানিয়ে, প্রত্যেক দলের দুটি করে ব্যানার আনতে হবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button